খাদ্যসামগ্রী বিতরণ – করোনা দুর্যোগে দুস্থ মানুষের পাশে “ প্রচেষ্টা ওয়ার্লড ক্লিন

এলাকা : হাশেম পুর,পশ্চিম পাড়া, গোডাউন রোড, হাসানপুর , সাদুল্লাপুর সহ ১৪/১৫ টি এলাকায় বসবাসকারী (গাইবান্ধা জেলা)

যে সকল স্বেচ্ছাসেবী নিয়ে এই টিম কাজ করেছে তাদের সকলকে “প্রচেষ্টা”র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।যাদের সাহসী আর বিচক্ষন পদক্ষেপ ছাড়া ব্যতিক্রমী এই “খাদ্যসামগ্রী বিতরন” কার্যক্রম টি সম্ভব হতো না তারা হলেন ফারুক আহমেদ,আব্দুর রহিম, শহীদুল ইসলাম,মাহফুজুর রহমান খান, মাহিন আহমেদ ও আব্দুর রশিদ।

কাযর্ক্রম বিবরন :
“প্রচেষ্টা “করোনা ভাইরাস এর লক ডাউন কালে রোজার মাসে শ্রমজীবী অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আরো একটি ক্ষুদ্র প্রচেষ্টা হিসাবে ৫৬ টি হতদরিদ্র পরিবারকে অন্তত ৪-৫ দিনের খাদ্যদ্রব্য সরবারহ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরেছে। একটি নির্দিষ্ট স্থানে এসে সবাইকে “খাদ্যসামগ্রী” নিয়ে যেতে বলা হয় , প্রত্যেক পরিবার থেকে একজন করে এসে।

অনুদানের বিবরন :
প্রচেষ্টা’র কানাডা , আমেরিকা প্রবাসী বাংলাদেশী সদস্য ও শুভাকাংখীদের আর্থিক অনুদানে এই প্রকল্পটির বাস্তবায়ন হয়েছে ।
অনুদানের পরিমান: ৩১,২৯৫/- ( ৫৬ টি পরিবারের জন্য + আনুসাংগিক খরচ)

যা যা দেওয়া হয়েছে:
৬ কেজি চাল, ২ কেজি আলু, ১কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন , সাবান ১ টি।