করোনা পরিস্থিতিতে কৃষকদের সব্জি ক্রয় ও বিতরণ কর্মসূচী

করোনা পরিস্থিতিতে কৃষকদের সব্জি ক্রয় ও বিতরণ কর্মসূচী

গাইবান্ধা পৌরসভার বাইরে অবস্থিত এলাকাগুলিতে যেখানে সরকারী বা ব্যক্তিগত সাহায্য সুনির্দিষটভাবে এখনো পৌছেতে পারে নি ।

“প্রচেষ্টা”র গাইবান্ধার এস এস সি ২০১২ ব্যাচের কয়েকজন ছাত্রদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী এই টিমটি কাজ করেছে কৃষকদের আর নিন্ম মধ্যবিত্ত কয়েকটি পরিবারের পাশে দাঁড়াতে।তাদের এই সাহসী আর আন্তরিক সহোযোগীতার জন্য “প্রচেষ্টা”র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

কাযর্ক্রম বিবরন :
বাংলাদেশে করোনা ভাইরাস এর কারনে সৃষ্ট দুর্যোগকালে কঠিন বাস্তবতার মুখে দাঁড়ানো অসহায় কৃষকদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ভীষণ প্রয়োজন এখন ।”প্রচেষ্টা”র পক্ষ থেকে তার ই একটি ক্ষুদ্র প্রয়াস হিসাবে গাইবান্ধা জেলার হাসানপুর ও রসুলপুর গ্রামের কয়েকজন কৃষকের কাছ থেকে সব্জি ও আলু ক্রয় করে নেয়া হয়। এই সব্জি সেই সকল কৃষকদের পরিবার সহ আরে ২০০ এর বেশী পরিবার ( রিক্সা-ভ্যানওয়ালা , ক্ষুদ্র ব্যবসায়ী )এর মাঝে বিতরণ করা হয়।একই সাথে “গাইবান্ধার এস এস সি ২০১২ ব্যাচের” ছাত্ররা অন্তত ৬-৭ দিনের খাদ্যদ্রব্য সামগ্রী(চাল,ডাল,তেল,লবন,সাবান )সরবারহ করে তাদের নিজেদের সংগ্রহ করা তহবিলের অর্থ খরচ করে। “প্রচেষ্টা”র এই পুরো কার্যক্রম টি আর তাদের নিজেদের খাদ্যদ্রব্য বিতরণ এর কাজটি তারা খুবই সুসংগঠিতভাবে পরিচালনা ও সম্পন্ন করে । তাদের জন্য অনেক অনেক শুভ কামনা ।

অনুদানের বিবরন :
প্রচেষ্টা’র কানাডা , আমেরিকা প্রবাসী বাংলাদেশী সদস্য ও শুভাকাংখীদের আর্থিক অনুদানে এই প্রকল্পটির বাস্তবায়ন হয়েছে ।
অনুদানের পরিমান: ১৯,০০০/-( ২০০ টির বেশী পরিবারের মাঝে সব্জি ও আলু বিতরণ)

যা যা দেওয়া হয়েছে:
আলু, পিয়াজ, মরিচ, বেগুন ও শাক