22 Jun “আম্ফান” ঘুর্নিঝড় এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ
প্রজেক্ট: “আম্ফান” ঘুর্নিঝড় এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ (প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে “ প্রচেষ্টা ওয়ার্লড ক্লিন”)
এলাকা : হাজরাখালি, আশাশুনি, সাতক্ষীরা ( খুলনা বিভাগ)
“প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন” এবার “আম্ফান” ঘুর্নিঝড় এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার চেস্টা করেছে। আর পুরো কাজের দ্বায়িত্বে ছিল খুলনা জেলার একটি local welfare group “Volunteers Against Contagion (VAC)“.তাদের এই সাহসী আর আন্তরিক সহোযোগীতার জন্য”প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন”এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
কাযর্ক্রম বিবরন
“প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন” এর অনুদানে খুলনা বিভাগের দুটি উপজেলায় “আম্ফান” এ ক্ষতিগ্রস্ত ৮০ টি পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য ও কিছু ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়। কার্যক্রম টি পরিচালনা ও সর্বাপরি তদারক সফল ও সুন্দরভাবে সম্পন্ন করেছে খুলনা জেলার একটি local welfare group “Volunteers Against Contagion (VAC)“.VAC এর সদস্যরা এই পরিবারগুলোর মাঝে আরো ৭ দিন ( টোটাল ১৪ দিন) এর খাবার বিতরণ করে তাদের নিজেদের কালেক্ট করা তহবিল এর অর্থায়নে ।ধন্যবাদ আর অনেক দোওয়া রইলো ফিল্ডে কাজ করা এই সাহসী ও যথার্থ মানবিক গুণসম্পন্ন স্বেচ্ছাসেবকদের জন্য।
অনুদানের বিবরন :
প্রচেষ্টা’র কানাডা , আমেরিকা প্রবাসী বাংলাদেশী সদস্য ও শুভাকাংখীদের আর্থিক অনুদানে এই প্রকল্পটির বাস্তবায়ন হয়েছে ।
অনুদানের পরিমান: ৬০,০০০/-( ৭৩৩/- বাজেট এর পার family খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ৮০ টি পরিবারের জন্য)
খাদ্য সামগ্রী যা যা দেওয়া হয়েছে( পার ফ্যামিলি):
৫ কেজি চাল, ৩ কেজি আটা,২ কেজি আলু, ১ কেজি ডাল, ১/২ কেজি লবন, ২ কেজি চিড়া, ১/২ কেজি গুঁড়,
শিশু খাদ্য (১/২ কেজি সুজি ও চিনি), ২০ টি পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, ১০ টি স্যালাইন, ১০ টি মেট্রোনিডাজল ট্যাবলেট ও পানির জার ।

