02 May খাদ্যসামগ্রী বিতরণ (করোনা দুর্যোগে দুস্থ মানুষের পাশে “ প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন”)
প্রজেক্ট : খাদ্যসামগ্রী বিতরণ (করোনা দুর্যোগে দুস্থ মানুষের পাশে “ প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন”)
এলাকা : রামচন্দ্রপুর ইউনিয়নের দূর্গাপূর গ্রাম। (গাইবান্ধা জেলা)
“ প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন” এর সদস্যরা যে সকল স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন তাদের সকলকে “প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন”এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।কার্যক্রমটি পরিচালনা ও সম্পন্ন করেছেন “ প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন” অন্যতম সদস্য স্থানীয় স্বেচ্ছাসেবক সুফিয়ান সানি ও তার টিম ।
কাযর্ক্রম বিবরন : এবছরও “প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন”করোনাকালীন এর লক ডাউন এ রোজার মাসে শ্রমজীবী অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কিছু ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গাইবান্ধা জেলার রামচন্দ্রপুর ইউনিয়নের দূর্গাপূর গ্রাম এ বসবাসরত ৬ টি বৃদ্ধ-বৃদ্ধার পরিবারের জন্য এক সপ্তাহের খাদ্যসামগ্রী সরবারহ করতে পেরেছে। তাদের বাসায় গিয়ে “খাদ্যসামগ্রী” দিয়ে আসে আমাদের স্বেচ্ছাসেবকরা ।
অনুদানের বিবরন :
প্রচেষ্টা’র একজন আমেরিকা প্রবাসী বাংলাদেশী সদস্য ও শুভাকাংখীর আর্থিক অনুদানে এই প্রকল্পটির বাস্তবায়ন হয়েছে ।
অনুদানের পরিমান: ৬০০০/- ( ৬ টি পরিবারের জন্য )
যা যা দেওয়া হয়েছে:
চাল ১০কেজি,ডাল ১কেজি,আলু ৫কেজি,সেমাই ১কেজি
চিনি ১কেজি,তেল ১লিটার ।







