15 May ঈদ উপহার হিসাবে ১০০ টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
প্রজেক্ট : ঈদ উপহার হিসাবে ১০০ টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
এলাকা : কমোরনই, হাসানপুর গ্রাম ও আশেপাশ,গাইবান্ধা জেলা।
“প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন” এর গাইবান্ধা জেলার বিতরণমুলক কার্যক্রটি পরিচালনা ও সম্পাদনা করেন ফারুক আহমেদ ও তার স্বেচ্ছাসেবী দল।তারা কাজ করে যাচ্ছে এই করোনা ক্রান্তিকালে বিপগ্রস্থ নিন্ম মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ।তাদের এই সাহসী আর আন্তরিক সহোযোগীতার জন্য “প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন”এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
কাযর্ক্রম বিবরন
“প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন” এবার ঈদ এর দিন গাইবান্ধা জেলার কমোরনই এ হাসানপুর গ্রামে বসবাসরত ১০০ টি দরিদ্র পরিবারের জন্য ঈদ উপহার হিসাবে কিছু খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করেন।
অনুদানের বিবরন :
প্রচেষ্টা’র কানাডা প্রবাসী বাংলাদেশী সদস্য ও শুভাকাংখীদের আর্থিক অনুদানে এই প্রকল্পটির বাস্তবায়ন হয়েছে ।
অনুদানের পরিমান: ৫০,০০০/-( ৫০০/- পার প্যাকেজ খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ১০০ টি পরিবারের মাঝে ঈদ এর দিনের জন্য)
ঈদ উপহার(খাদ্য সামগ্রী ) যা যা দেওয়া হয়েছে:
পোলাও এর চাল ,মুরগি ১ টি,লাচ্ছা সেমাই ,তরল দুধ,চিনি ,লবণ ও তেল।













