শীতার্ত দরিদ্রের জন্য কম্বল বিতরণ (গাইবান্ধা সদর)

শীতার্ত দরিদ্রের জন্য কম্বল বিতরণ (গাইবান্ধা সদর)

প্রজেক্ট : শীতার্ত দরিদ্রের জন্য কম্বল বিতরণ ( ১৫৫ জন কে দেওয়া হয়েছে গাইবান্ধা সদরে)
এলাকা : ব্রীজরোড আহলে হাদিস মাদ্রাসা, বুলবুলির চর, সদর হাসপাতাল, রেলস্টেশন,বাসস্ট্যান্ড, পৌরপার্ক,শাপলা মিল, তুলসীঘাট
কাযর্ক্রম বিবরন : প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে উত্তরবঙ্গের দরিদ্র অসহায় মানুষেরা।”প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন” সবসমময় চেষ্টা করে এই সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ।তারই প্রস্তুতিস্বরুপ শীতে কষ্টে থাকা দরিদ্র লোকদের মাঝে কম্বল বিতরণের ব্যবস্থা করা হয় গাইবান্ধা জেলার কয়েকটি এলাকায়।গাইবান্ধা সদরের ও একটি চর এলাকায় ১৫৫ জন গরীব ও অসহায় মানুষদের মাঝে ২২ ডিসেম্বর কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।সম্পুর্ণ কার্যক্রমটি সম্পন্ন করতে সাহায্য করেন গাইবান্ধা জেলার একটি লোকাল ওয়েলফেয়ার গ্রুপ “প্রজন্ম ১২”এর সদস্য সানি, নায়ক, মুহিব, রিদম, শুভ ,পাভেল,রুহিল,রিদয়,শুভ,সম্পদ ।
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা “ প্রজন্ম ১২” এর সকল সদস্যদের যারা এই প্রচন্ড শীতে শত ব্যস্ততার মধ্যেও কম্বল বিতরণের কাজটি সুন্দরভাবে সম্পন্ন করেছেন।
অনুদানের বিবরন :
প্রচেষ্টা’র কানাডা , আমেরিকা প্রবাসী বাংলাদেশী সদস্য ও শুভাকাংখীদের আর্থিক অনুদানে এই প্রকল্পটির বাস্তবায়ন হয়েছে ।
অনুদানের পরিমান: ৩৭,৭০০/-
কম্বল এর খরচ ( ১৫৫x ২৪০) ৩৭,২০০/-
যেখানে বা যাদেরকে কম্বল দেওয়া হয়েছে :
একটি চরে ৬৫ টি কম্বল,একটি মাদ্রাসায় ১০টি, গাইবান্ধা সদর হাসপাতাল ৬০টি এবং তুলসীঘাট এ ২০টি এই মোট ১৫৫ টি কম্বল বিতরণ করা হয়।