মাছ চাষে ’প্রচেষ্টার’ সহোযোগীতা

গত বছর মাঝামাঝি সময়ে “প্রচেষ্টা”র পক্ষ থেকে গাইবান্ধা জেলায় অবস্থিত সাদুল্লাপুর থানার ছান্দিয়াপুর গ্রামে মো: আব্দুল বারি এর বাড়ি সংলগ্ন পুকুর টি খনন , পরিস্কার ও মাছ চাষের জন্য তৈরী করে দেওয়া হয়েছিল।এই ২০২০ এর মার্চ মাসে এসে আমরা দেখতে পাচ্ছি “ প্রচেষ্টা”র ক্ষুদ্র প্রয়াসগুলো কিভাবে ফলপ্রসূ প্রভাব ফেলছে কিছু মানুষের জীবনে। প্রতিটি মানুষ যদি স্বনির্ভর , সুস্থ ও স্বচ্ছলভাবে বেঁচে থাকতে পারে , তাহলেই তারা নিজের, আশেপাশের তথা দেশটার জন্য ভালো কিছু করতে আগ্রহী হবে।সেই বিশ্বাস থেকেই ‘প্রচেষ্টা’ এগিয়ে চলছে। আপনাদের সকলের সহযোগীতা আমাদের কাম্য।

 

Tags:
,