প্রজেক্ট: গোবিন্দোপুর বালিকা বিদ্যালয় এর জন্য একটি টয়লেট,টিউবওয়েল স্থাপনসহ বৃক্ষ রোপণ ও আর্থিক অনুদান ।

প্রজেক্ট: গোবিন্দোপুর বালিকা বিদ্যালয় এর জন্য একটি টয়লেট,টিউবওয়েল স্থাপনসহ বৃক্ষ রোপণ ও আর্থিক অনুদান ।

এলাকা : গোবিন্দপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ,প্রফেসর কলোনী,গাইবান্ধা।
কাযর্ক্রম বিবরন
গোবিন্দপুর বালিকা বিদ্যালয় ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। (EIIN no..121159)বিদ্যালয়টিতে মোট শিক্ষক সংখ্যা ১০ জন এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী ৪জন আছেন।ছাত্রী সংখ্যা,৬ষ্ঠ ৬২ জন,৭ম ৫৮ জন,৮ম ৫৬ জন,৯ম ৪৭,১০ম ৪২ জন।ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ছাত্রী ২৬৫ জন।বেসরকারী এই বিদ্যালয়টি তে এত বছরেও মেয়েদের জন্য কোন টয়লেট এর ব্যবস্থা করা সম্ভ হয় নি । একটি টিউবওয়েল স্থাপিত হয় কিন্তু সেটি পরিতাক্ত অবস্থায় আছে আর বিদ্যালয়টির স্ট্রাকচারাল কনডিশন বা আভ্যন্তরিন অবস্থা ছবি দেখেই বুঝতে পারা যাচ্ছে।”প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন “ এর পক্ষ থেকে বিদ্যালয়টির পাশে দাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় ।গত ২ নভেম্বর থেকে টয়লেট নির্মাণ কাজ দিয়ে শুরু করে আজ ১৫ নভেম্বর বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষীকা ও অন্যান্য কর্মচারীদের দ্বারা বৃক্ষ রোপন ও সকলের মাঝে আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে কার্যক্রমটি সুন্দরভাবে সম্পন্ন হয়। কার্যক্রমটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন “ প্রচেষ্টা ওয়া্র্ল্ড ক্লিন” সংগঠনের সদস্য তাসলিমা কেয়া ও “ প্রজন্ম ১২” ( লোকাল ওয়েলফেয়ার গ্রুপ) এর সদস্য সুফিয়ান সানি ।দুজনকেই জানাই আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ “প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন “ এর পক্ষ থেকে।
অনুদানের বিবরন :
প্রচেষ্টা’র কানাডা , আমেরিকা প্রবাসী বাংলাদেশী সদস্য ও শুভাকাংখীদের আর্থিক অনুদানে এই প্রকল্পটির বাস্তবায়ন হয়েছে ।
অনুদানের পরিমান: ৭৪,১০০/-
যা যা বাস্তবায়ন করা হয়েছে:
* একটি টয়লেট নির্মাণ
* একটি টিউবওয়েল স্থাপন
* ১৬ টি পাতাবাহার গাছ রোপন
* ১০ জন শিক্ষক শিক্ষিকা ও ৪ জন কর্মচারী কে আর্থিক সাহায্য ।
Video Link:

794847464691575