22 Dec “প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন” এর অর্থায়ন ও উদ্যগে “সুস্থ সুন্দর জীবন চাই,পরিচ্ছন্ন রাখি দেশকে তাই”
ইভেন্ট ,পর্ব-১ : শহর বা জনপথ বা আশেপাশের যে কোন জায়গা পরিস্কার রাখায় সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে খুলনা শহরের জোড়াগেট এ আয়োজন করা হয় দু দিনের এই ইভেন্ট।
এলাকা : খুলনা শহরের আই ডাব্লিও ঘাট থেকে জোড়াগেট পর্যন্ত ৪ কি. লো এলাকা ।
কাযর্ক্রম বিবরন : “প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন” এর অর্থায়ন ও উদ্যগে “সুস্থ সুন্দর জীবন চাই,পরিচ্ছন্ন রাখি দেশকে তাই”
স্লোগান কে সামনে রেখে খুলনা শহরের আই ডাব্লিও ঘাট থেকে জোড়াগেট পর্যন্ত ৪ কি. লো এলাকা ( ৭ নং ঘাট সাধারন জনগণের জন্য বর্তমানে শহরের সবচেয়ে প্রাণবন্ত বিনোদন স্থান) পরিস্কার করার দু দিনের একটি ইভেন্ট বা ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। কার্যক্রম টি সম্পুর্ণ তদারক ও বাস্তবায়নের দ্বায়িত্বে ছিলেন “রুপসা গণস্বাস্থ্য কেন্দ্র “ নামক একটি লোকাল ওয়েলফেয়ার গ্রুপ।৩০ জন কর্মী প্রত্যেক এ একটি করে বস্তা ময়লা ভর্তি করেন , ঝাড়ু দেন আর ১০টি বিন স্থাপন করেন পাবলিক স্কয়ারটির বিভিন্ন স্পট এ। এছাড়াও কিছু গাছ লাগানো হবে যা ইভেন্ট এর দ্বিতীয় দিন অন্যান্য কার্যক্রমের সাথে বাস্তবায়ন করা হবে ।
অনুদানের বিবরন :
প্রচেষ্টা’র কানাডা , আমেরিকা প্রবাসী বাংলাদেশী সদস্য ও শুভাকাংখীদের আর্থিক অনুদানে এই প্রকল্পটির বাস্তবায়ন হয়েছে ।
অনুদানের পরিমান: ২০,৪০০/-
যা যা করা হয়েছে:
# ১৫ বস্তা করে দুদিন মোট ৩০ বস্তা ময়লা উত্তোলন
# ১০ টি ময়লা ফেলার বিন স্থাপন
# গাছ রোপন














