04 Oct প্রচেষ্টা’র পক্ষ থেকে বাসস্থান নির্মাণ
গাইবান্ধা জেলায় অবস্থিত খোলাহাটি, কুমার পাড়া তে বাবা’র ভিটে-বাড়ী সাহেরা খাতুন এর । স্বামীর কাছ থেকে আলাদা হওয়ার পর তিনসন্তান নিয়ে বাবা’র বাড়িতে এসে উঠলেও ছোট্ট বাড়ীতে জায়গা হচ্ছিল না তাদের। বাবা’র বাড়ীর পাশেই এক খন্ড জমি তাকে দেওয়া হয়। সেখানেই ‘প্রচেষ্টা’র পক্ষ থেকে নির্মাণ করে দেওয়া হলো ছোট্ট একটি বাসস্থান স্বল্প সময়ে সামর্থ্যের মধ্যে।
এই কার্যক্রম এর কিছু স্থিরচিত্র ও নির্মাণ খরচের একটি হিসাব এখানে দেওয়া হলো।আশা করছি “প্রচেষ্টা”র সাথে থাকবেন আপনারা সবসময় যেভাবে আছেন, তাহলেই উৎসাহ বাড়বে আরো কাজ করার দেশ ও মানুষের জন্য




