01 May খাদ্যসামগ্রী বিতরণ (করোনা দুর্যোগে দুস্থ মানুষের পাশে “ প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন”)
প্রজেক্ট : খাদ্যসামগ্রী বিতরণ (করোনা দুর্যোগে দুস্থ মানুষের পাশে “ প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন”)
এলাকা : ৪ নং বরিশাল ইউনিয়ন,পুর্ব মির্জাপুর, পলাশবাড়ী (গাইবান্ধা জেলা)
“ প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন” এর সদস্যরা যে সকল স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন তাদের সকলকে “প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন”এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।কার্যক্রমটি পরিচালনা ও সম্পন্ন করেছেন “ প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন” এর অন্যতম সদস্য শাহনাজ সুলতানা এবং স্থানীয় স্বেচ্ছাসেবক ইথার হাবীব।
কাযর্ক্রম বিবরন : এবছরও “প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন”করোনাকালীন এর লক ডাউন এ রোজার মাসে শ্রমজীবী অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কিছু ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পলাশবাড়ী উপজ্লার ৪ নং বরিশাল ইউনিয়ন এ ২১ হতদরিদ্র পরিবারের মাঝে অন্তত এক সপ্তাহের খাদ্যসামগ্রী সরবারহ করতে পেরেছে। একটি নির্দিষ্ট স্থানে এসে সবাইকে “খাদ্যসামগ্রী” নিয়ে যেতে বলা হয় , প্রত্যেক পরিবার থেকে একজন করে এসে।
অনুদানের বিবরন :
প্রচেষ্টা’র একজন আমেরিকা প্রবাসী বাংলাদেশী সদস্য ও শুভাকাংখীর আর্থিক অনুদানে এই প্রকল্পটির বাস্তবায়ন হয়েছে ।
অনুদানের পরিমান: ১৭,০০০/- ( ২১ টি পরিবারের জন্য + তিনটি পরিবার কে ক্যাশ দেওয়া হয়)
যা যা দেওয়া হয়েছে:
তেল ২ লিটার , মুসুর ডাল ২কেজি,আলু ১০ কেজি, চিনি ১ কেজি,সেমাই ১/২ কেজি।( প্রতি প্যাকেজে ৬৪৬/- এর মতো খরচ হয়েছে)




