14 Apr খাদ্যসামগ্রী বিতরণ (করোনা দুর্যোগে দুস্থ মানুষের পাশে “ প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন”)
প্রজেক্ট : খাদ্যসামগ্রী বিতরণ (করোনা দুর্যোগে দুস্থ মানুষের পাশে “ প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন”)
এলাকা : গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন (গাইবান্ধা জেলা)
“ প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন” এর সদস্যরা যে সকল স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন তাদের সকলকে “প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন”এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।যাদের সাহসী আর বিচক্ষন পদক্ষেপ ছাড়া ব্যতিক্রমী এই “খাদ্যসামগ্রী বিতরন” কার্যক্রম টি সম্ভব হতো না তারা হলেন ফারুক আহমেদ,আব্দুর রহিম, শহীদুল ইসলাম,মাহফুজুর রহমান খান, মাহিন আহমেদ ও আব্দুর রশিদ এবং স্থানীয় সামাজিক সংগঠন “Healthaid Gaibandha “
কাযর্ক্রম বিবরন : “প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন “করোনাকালীন এর লক ডাউন কালে রোজার মাসে শ্রমজীবী অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এবছরও কিছু ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ১০০ টি হতদরিদ্র পরিবারকে সামান্য হলেও খাদ্যদ্রব্য সরবারহ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরেছে। একটি নির্দিষ্ট স্থানে এসে সবাইকে “খাদ্যসামগ্রী” নিয়ে যেতে বলা হয় , প্রত্যেক পরিবার থেকে একজন করে এসে।
অনুদানের বিবরন :
প্রচেষ্টা’র কানাডা প্রবাসী বাংলাদেশী সদস্য ও শুভাকাংখীদের আর্থিক অনুদানে এই প্রকল্পটির বাস্তবায়ন হয়েছে ।
অনুদানের পরিমান: ৫৫,৬৬২/- ( ১০০ টি পরিবারের জন্য + আনুসাংগিক খরচ)
যা যা দেওয়া হয়েছে:
চাল ৫ কেজি, ছোলা ১ কেজি,তেল ১/২ লিটার , মুসুর ডাল ১/২ কেজি,আলু ৪ কেজি, চিনি ১ কেজি,লবন ১ কেজি।( প্রতি প্যাকেজে ৫২৫/- এর মতো খরচ হয়েছে)




