এতিম ও সুবিধা বন্চিত শিশু কিশোর দের জন্য বিশেষ এক ভোজন পর্বের আয়োজন (গাইবান্ধা সদর )

এতিম ও সুবিধা বন্চিত শিশু কিশোর দের জন্য বিশেষ এক ভোজন পর্বের আয়োজন (গাইবান্ধা সদর )

প্রজেক্ট : ২৫০ জন এতিম ও সুবিধা বন্চিত শিশু কিশোর দের জন্য বিশেষ এক ভোজন পর্বের আয়োজন , গাইবান্ধা সদর এ ।( আয়োজক লোকাল দুটি গ্রুপ মোট ১০০০ জন এর জন্য আয়োজনটি করে)
খাবার বিতরণ করা হয় যে সকল এতিমখানা ,মাদ্রাসা ও নানাবিধ স্থানে:
পলাশপাড়া মাদ্রাসা, বাসস্ট্যান্ড মাদ্রাসা, টেংগরজানি এতিমখানা মাদ্রাসা, তুলসীঘাট মহিলা হেফজো মাদ্রাসা, বালুয়া মাদ্রাসা & এতিমখানা, সবুজসেনা মহিলা হেফজো মাদ্রাসা, ব্রীজরোড মাদ্রাসা, মিয়াপাড়া এতিমখানা মাদ্রাসা, পোস্ট অফিস মাদ্রাসা, গাইবান্ধা সদর, গাড়িয়ালপট্টি, সরকারি কলেজের আশেপাশের এলাকা।
কাযর্ক্রম বিবরন :
২০২০ সালের শেষ দিনটিতে ১০০০ জন এতিম ও সুবিধা বন্চিত শিশু কিশোর দের জন্য বিশেষ এক ভোজন পর্বের আয়োজন করে গাইবান্ধা জেলার কিছু তরুন ছেলে মিলে।”প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন” এর পক্ষ থেকে তরুনদের এই উদ্যগটিকে সুন্দরভাবে সুসম্পন্ন করতে সামান্য কিছু আর্থিক সাহায্য করা হয়।মুলত দুটি লোকাল ওয়েলফেয়ার গ্রুপ”প্রজন্ম ১২ “এবং “ক্যান্টিন এইড” এর কিছু তরুন সদস্য মিলে এই চমৎকার ভোজন পর্বের আয়োজন ও স্বার্বিক তত্তাবধান করে।আমাদের বিশ্বাস বছরের শেষদিনটি এতিম দরিদ্রপিড়ীত কিছু শিশু কিশোরদের মনে আনন্দ দেওয়ার এই চেষ্টা আগামী বছরের শুভ সুচনার অগ্রিম বার্তা । সকলের জন্য নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা ।
ভলান্টিয়ারঃ সানি,রিদম,রিদয়,পাভেল,নায়ক,কিংকর,সম্পদ,মুহিব,
নিয়ন,বিশাল,রুহিল,শাকিল
অনুদানের বিবরন :
প্রচেষ্টা’র দুজন সদস্য ও শুভাকাংখীর আর্থিক অনুদানে এই প্রকল্পটির বাস্তবায়নে আংশিক সাহায্য প্রদান করা হয়।
অনুদানের পরিমান: ১০,২০০/-(প্রতি প্যাকেট এর খরচ ৪০/- করে ২৫০ জন কে )
আয়োজক লোকাল দুটি গ্রুপ মোট ১০০০ জন এর জন্য আয়োজনটি করে যাতে খরচ হয় মোট ৪০,০০০/-
মেনু : খিচুরি,সালাদ,ডিম,মুরগির মাংস