08 Apr করোনা দুর্যোগে দুস্থ মানুষের পাশে “ প্রচেষ্টা ওয়ার্লড ক্লিন
এলাকা : ২, পশ্চিম চৌধুরী পাড়া-১২১৯ ,রামপুরা রোড ( হাজীপাড়া সি এন জি পাম্প এর নিকটে)।
যে সকল স্বেচ্ছাসেবী নিয়ে এই টিম কাজ করেছে তাদের সকলকে “প্রচেষ্টা”র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।যাদের সাহসী আর বিচক্ষন পদক্ষেপ ছাড়া আজকের “ত্রান বিতরন” কার্যক্রম টি সম্ভব হতো না।
কাযর্ক্রম বিবরন : “প্রচেষ্টা “করোনা ভাইরাস এর লক ডাউন কালে শ্রমজীবী শহরবাসীর পাশে দাঁড়াতে ৮১ টি পরিবারকে অন্তত ৩/৪ দিনের খাদ্যদ্রব্য সরবারহ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরেছে। আহমেদ আবিদ, মতিউর রহমান মিঠু, ফটোগ্রাফার আবিদ মল্লিক ভলান্টিয়ার দের টিশার্ট ও সুরক্ষায় ব্যবহার্য গ্লাভস, মাস্ক, মাথার গিয়ার, সানিটাইজার সহ কিট তৈরী করে, বাজার করা পৌঁছনো ও বিতরণ এর কাজ করে। বিতরণ কাজে আরো ছিলেন প্রচেষ্টা’র ভলান্টিয়ার নায়লা নাহার (ছাত্রী)এছাড়া পশ্চিম চৌধুরীপাড়া জনকল্যাণ সমিতির সেক্রেটারি জেনারেল এ এস এম আনোয়ারুল ইসলাম রিপন ও তার সহযোগী শাহজাহান, প্রকৌশলী এ এস এম রফিকুল ইসলাম সহ সমিতির পক্ষে মোট ১০ জন ভলান্টিয়ার এই ত্রান বিতরণ কাজে সহযোগিতা করেন। ত্রান বিতরণ করা হয় পশ্চিম চৌধুরী পাড়া এলাকার রিকসা শ্রমিক, মহিলা গৃহ কর্মী ও রাস্তায় জীবিকা নির্বাহ করে এমন ক্ষুদ্র বিক্রেতা দের মাঝে।
ভলান্টিয়ারদের নিরাপত্তা ও বিতরণ কাজের সুবিধার্থে পশ্চিম চৌধুরী পাড়া জনকল্যাণ সমিতির পক্ষে আউটলাইন গার্মেন্টস এর অফিস এই বিতরণ কাজে ব্যবহার করা হয়। মুশফিকুর রহমান ভাই, খিলগাঁও তালতলা সোসাইটি থেকে আমাদের এ কাজে ১০ টি শার্ট দেয়।
অনুদানের বিবরন :
প্রচেষ্টা’র কানাডা, আমেরিকা প্রবাসী বাংলাদেশী সদস্য ও শুভাকাংখীদের আর ঢাকার কয়েকজন সদস্য ও শুভাকাংখির আর্থিক অনুদানে এই প্রকল্পটির বাস্তবায়ন হচ্ছে ।
অনুদানের পরিমান: ৪৫,০০০/- ( ৮১ টি পরিবারের জন্য + আনুসাংগিক খরচ)
ব্যাগে যা যা আছে:
৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১/২ কেজি ডাল, ১/২ কেজি পেয়াজ,১ লিটার তেল,১/২ কেজি চিনি,কাপড় কাচার সাবান ১ টি, লাক্স মিনি ১ টি ।
বি.দ্র : পশ্চিম চৌধুরী পাড়া জনকল্যাণ সমিতি ও আউটলাইন গার্মেন্টস একই প্যাকেজ আরো ১০ টি পরিবারকে বিতরণ করে।
